ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লতিফের আসনের উপ নির্বাচন পেছালো

1181
আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে (টাঙ্গাইল-৪) উপ নির্বাচন ২৮শে অক্টোবরের পরিবর্তে ১০ই নভেম্বর করা হয়েছে। ইসি সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১১ই অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ১৩ই অক্টোবর হবে যাচাই-বাছাই; ২১শে অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে। হজ মৌসুম সামনে রেখে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার জন্য তফসিলে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ নিজেও এবার সস্ত্রীক হজে গেছেন। বৃহস্পতিবার তার অনুপস্থিতিতেই পুনঃতফসিল ঘোষণা করা হয়।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

লতিফের আসনের উপ নির্বাচন পেছালো

আপডেট সময় : ১০:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫