ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে তামিমার জেরা অভিযোগ অস্বীকার পরবর্তী শুনানি ৬ মে

ঢাকা, ৮ এপ্রিল ২০২৬: বহুল আলোচিত মামলায় আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাক্ষ্য ও জেরায় অংশ নেন তামিমা সুলতানা তাম্মি। দিনব্যাপী চলা এই শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন ক্রিকেটার নাসির হোসেন ও মামলার বাদী রাকিব।

সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এবং বিরতির পর আবার বিকেলে জেরা কার্যক্রম চলে। জেরার সময় আইনজীবীরা তামিমার ব্যক্তিগত জীবন, পূর্ববর্তী বৈবাহিক সম্পর্ক এবং নাসিরের সঙ্গে তার বিয়ে সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন।

প্রথম সংসার ভাঙার কারণ জানতে চাইলে তামিমা জানান, দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় তিনি স্বামী রাকিবকে তালাক দিয়েছেন। রাকিবের বিরুদ্ধে ভরণ-পোষণ বা যৌতুক সংক্রান্ত কোনো মামলা করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তামিমা ‘না’ বলেন। এছাড়া তালাকের নোটিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল কি না—এ প্রশ্নেও তিনি নেতিবাচক উত্তর দেন।

নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক ও বিয়ে নিয়ে করা বিভিন্ন অভিযোগের জবাবে তামিমা দৃঢ়ভাবে বলেন, এসব অভিযোগ সত্য নয়। তিনি দাবি করেন, বৈধভাবেই তার পূর্ববর্তী বিবাহের ইতি ঘটেছে এবং পরবর্তীতে নাসিরকে বিয়ে করেছেন।

মামলার বাদীপক্ষ থেকে অভিযোগ করা হয়, তালাক সম্পন্ন না করেই নাসিরের সঙ্গে সম্পর্কে জড়ান তামিমা। তবে এ অভিযোগও অস্বীকার করেন তিনি।

দিনব্যাপী জেরা শেষে আদালত পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৬ মে তারিখ নির্ধারণ করেন। সেদিন মামলার চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, এই মামলাটি নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে ও পূর্ববর্তী বৈবাহিক সম্পর্ককে কেন্দ্র করে দায়ের করা হয় এবং বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

আদালতে তামিমার জেরা অভিযোগ অস্বীকার পরবর্তী শুনানি ৬ মে

আপডেট সময় : ০৮:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬