ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখলেন ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ উদ্যোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পূর্বনির্ধারিত বড় ধরনের হামলা ও বোমাবর্ষণ সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগমুহূর্তে এই সিদ্ধান্তের ঘোষণা আসে।

তবে এই বিরতিকে শর্তসাপেক্ষ করেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানকে দ্রুত এবং সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দিতে হবে—তবেই এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধের ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উল্লেখ করেন, দুই সপ্তাহের জন্য সম্ভাব্য ‘বিধ্বংসী হামলা’ স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষের মধ্যে একটি পারস্পরিক যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এর প্রধান শর্ত হিসেবে হরমুজ প্রণালি নিরাপদ ও উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি।

এই ঘোষণার পেছনে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টার বড় ভূমিকা রয়েছে বলেও ট্রাম্প উল্লেখ করেন। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি তৈরি করতে পারে।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

ইরানে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখলেন ট্রাম্প

আপডেট সময় : ১০:৪৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬