ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে হচ্ছে পুলিশ একাডেমি, সরানো হবে কেন্দ্রীয় কারাগার

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে পুলিশ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। সভা দুটির মধ্যে ছিল বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নবিষয়ক সভা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরে সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাস ও অপরাধমুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় ৩০০ একর জমির ওপর রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ৭২ একর জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধভাবে বসবাসকারী মানুষদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি সরকারি জমি উদ্ধার করে সেখানে নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নতুন উদ্যোগ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদার এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, জেলার পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কে কেন্দ্র করে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের ঘটনা প্রতিরোধে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামুতে অবস্থিত ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে এসব ক্যাম্প স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাইরে ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে বিভিন্ন স্থানে সৌরবিদ্যুতের বাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। একই সঙ্গে নজরদারি বাড়াতে ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগও রয়েছে।

অপরাধ দমনে জোরদার হবে যৌথ অভিযান

রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে মাদক ব্যবসা, অনলাইন জুয়া, মানবপাচার এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানান মন্ত্রী। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যৌথভাবে এসব অপরাধ দমনে কাজ করবে।

তিনি আরও জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলা তদন্তের দায়িত্ব পালনের আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এর ফলে ক্যাম্পে সংঘটিত অপরাধের তদন্ত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের জন্য বিদ্যমান ব্যবস্থাও বহাল থাকবে। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার প্রত্যাশা

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব বলে সরকার আশাবাদী।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি প্রত্যাবাসনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার মনে করছে।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে হচ্ছে পুলিশ একাডেমি, সরানো হবে কেন্দ্রীয় কারাগার

আপডেট সময় : ০৩:৪০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬