রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের বর্তমান অবস্থা ও অগ্রগতি পর্যালোচনা করতে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির বিভিন্ন কাজের অগ্রগতি, ইতোমধ্যে বাস্তবায়িত উদ্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সভায় রাজধানীর সড়ক, ফুটপাত ও বিভিন্ন জনপরিসর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি নগরবাসীর জন্য স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ঢাকার পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও উন্নত করতে চলমান উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন এবং জনপরিসর পরিচ্ছন্ন রাখার বিষয়েও সভায় আলোচনা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে উঠে আসে।














