ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপি।
আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপির সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতেই সংসদীয় কার্যসূচির অংশ হিসেবে শোকপ্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হয়।
শোকপ্রস্তাব গ্রহণের পর প্রয়াত ব্যক্তিদের স্মরণে সংসদ সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের সংসদীয় কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণ ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালনের বিষয়টি কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ হিসেবে স্থান পায়।















