ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের স্বাস্থ্যখাত মারাত্মকভাবে অবহেলিত ছিল।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, অন্যান্য ক্ষেত্রে কিছু অগ্রগতি থাকলেও স্বাস্থ্যখাতে অবহেলার কারণে শিশু মৃত্যুর হার বেড়েছে এবং সামগ্রিক ব্যবস্থার অবনতি হয়েছে। তিনি বর্তমান সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমস্যাগুলো গুরুত্বসহকারে সমাধানের আহ্বান জানান।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ আমলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে, ফলে মানুষ মানসম্মত চিকিৎসা পাচ্ছে না এবং অনেককে বিদেশমুখী হতে হচ্ছে। করোনাকালে চিকিৎসা সংকট ও বিভিন্ন অনিয়ম—যেমন সাহেদ ও ডা. সাবরিনা সংশ্লিষ্ট ঘটনা—স্বাস্থ্যখাতের দুরবস্থাকে আরও স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে এবং সবার সহযোগিতা পেলে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, এবং স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আপডেট সময় : ১২:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬