ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অনন্ত হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি,
773
সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সিলেটের কানাইঘাট থেকে গ্রেপ্তারের পর আলোচিত এ মামলার তদন্ত সংস্থা সিআইডি বিকেলে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নিয়েছে। সিআইডি জানিয়েছে, তাদের ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ১২ই মে সিলেটের সুবিদবাজারের নুরানী দিঘীর পাড়ে ব্লগার ও গণজাগরন কর্মী অনন্ত বিজয় দাশকে কুপিয়ে খুন করে ঘাতকরা। খুনের ঘটনার পর আনসারুল্লা বাংলাটিম আলোচিত এ ঘটনায় দায় স্বীকার করে। পরবর্তীতে এ ঘটনার তদন্তভার দেয়া হয় ঢাকার সিআইডিকে। সিআইডি জুন মাসে এ ঘটনায় সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে। এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি সিলেটের কানাইঘাটের পূর্ব পালজুর গ্রামে অভিযান চালায়। এ সময় সিআইডি ওই গ্রাম থেকে আবুল মুহিমের দুই পুত্র মান্নান হীরা ওরপে মান্নান এহিয়া ওরপে মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান ওরপে এ এম নোমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদের বিকালে সিলেট মুখ্য মহানগর হাকিম সাহেদুল করিমের আদালতে হাজির করে রিমান্ড চায়। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

সিলেটে অনন্ত হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫