ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে মহিলা মাদরাসার পরিচালক আটক

স্টাফ রিপোর্টার,
8292
ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসার শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কার্যকলাপের অভিযোগে মাদরাসার পরিচালক মাওলানা মোবারক হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ জানায়, ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার একটি চারতলা বাড়ির নিচ তলায় উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা (আবাসিক/অনাবাসিক)। বাড়ির চারতলায় ছাদের একটি কক্ষে থাকেন মাদরাসার পরিচালক মাওলানা মোবারক হোসেন। মঙ্গলবার বিকালে তিনি তার কক্ষে মাদরাসার এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজ করার সময় পাশের বিল্ডিংয়ের নির্মাণ শ্রমিকরা দেখে এলাকাবাসীকে জানায়। এলাকার লোকজন মাদরাসা ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মোবারক হোসেনকে আটক করে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা তাদের মেয়েদের মাদরাসা থেকে নিয়ে যায়।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদরাসার পরিচালক মাওলানা মোবারক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে মহিলা মাদরাসার পরিচালক আটক

আপডেট সময় : ১২:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫