কানাডা সংবাদদাতা:: আগামী ২-৩ সেপ্টেম্বরে টরেন্টোতে অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের রেস্তোরাঁয় হওয়া এক সভায় গত রবিবার অনুষ্ঠেয় ফোবানা সম্মেলনের স্টিয়ারিং কমিটি গঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আবু জোবায়ের। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন।
কমিটির অন্য নেতারা হলেন ভাইস চেয়ারম্যান গিয়াস আহমেদ, কোষাধ্যক্ষ তৈমুর জাকারিয়া, কার্যকরী সদস্য আতিকুর রহমান, মোহাম্মদ হোব্ধুসেন খান, এজাজ আকতার, নিশান রহিম, হাসানুজ্জামান, খন্দকার ফরহাদ, ওয়াহিদ কাজী এলিন, মোস্তাফিজুর রহমান, গোলাম মোহাম্মদ, সৈয়দ দিলীর, মেরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, আলমগীর খান, কাজী সাইফুল ইসলাম এবং আলী ইমাম সিকদার।
সভা শেষে আয়োজকেরা জানান, প্রতিবছরের মতো এবারও সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতি চলছে। সম্মেলনে খ্যাতিমান শিল্পীরা অংশ নেবেন। ইতোপূর্বে দুই বার মন্ট্রিয়লে এবং একবার টরেন্টোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়!





















