ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: রিপাবলিক অব কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘রিপাবলিক অব কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফলে কসোভোকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১১৪তম এবং ওআইসিভুক্ত রাষ্ট্রের মধ্যে ৩৭তম রাষ্ট্র।’

আপডেট সময় : ০৪:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭