ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আত্মত্যাগের মাধ্যমে বিএনপি দেশের সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে: সালেহ্ প্রিন্স

হালুয়াঘাট প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স নেতাকর্মী,সমর্থক,শুভানূধ্যায়ীদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগের মাধ্যমে বিএনপি দেশের সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে। তাদের অবদান বিএনপি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি আজ ২৪ ফেব্রুয়ারী শুক্রবার হালুয়াঘাটের ১নং ভূবনকূড়া ইউনিয়নের বাঘাইতলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের সাবেক আহ্বায়ক মরহুম আব্দুর রাজ্জাক স্মরণে শোক সভা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। হাফিজ উদ্দিন বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল,আবু হাসনাত বদরুল কবির, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম মন্ডল, রমজান আলী,ইসমাইল হোসেন,দুলাল মিয়া সরকার, মরহুমের ছোট ভাই আবদুল জব্বার,আবদুস সাত্তার বক্তব্য রাখেন। শোক সভার পর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মুনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ্ প্রিন্স মরহুম আবদুর রাজ্জাকের স্মৃতিচারণ করে বলেন,দলের প্রতি আন্তরিক থেকে তিনি দলের প্রচার প্রসার ও শক্তিশালী করণে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।সাধারন মানুষের সুখ দুঃখে সবসময় তাদের পাশে ছিলেন। বিএনপিতে তার অবদান চিরদিন স্মরণ হবে।

আপডেট সময় : ০৯:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭