
স্টাফ রিপোর্টার।।
রংপুর সদর উপজেলার পালিচড়া একরামিয়া খাঁন চৌধুরী দাখিল মাদ্রাসার ২০১৬-২০১৭ ইং শিক্ষাবর্ষের ৯ (নয়) জন ছাত্র ছাত্রী মাদ্রাসা সুপারের ভুলের কারণে গতকালকের পরীক্ষা দিতে পারে নি। উক্ত পরীক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, নবম শ্রেণীতে তাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাঠদান করা হয়েছিল কিন্তু দশম শ্রেণীতে উত্তির্ণ হওয়ার পর উক্ত বিষয়টি পরিবর্তন করে কৃষি বিষয়টির পাঠদান করা হয়েছিল। কিন্তু পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রবেশ পত্র নেওয়ার সময় দেখতে পায় যে, কৃষি বিষয়টির স্থানে তথ্য যোগাযোগ প্রযুক্তি তখন ছাত্র ছাত্রীরা অত্র মাদ্রাসার সুপারকে ফোনালাপের মাধ্যমে বিষয়টি অবগত করলে তিনি ছাত্র ছাত্রীদেরকে বলেন তোমাদের ফরম পূরণের সময় কৃষি অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি কোন বিষয়টি দিয়েছি এই মুহুর্তে আমার মনে নেই যাহোক তোমাদের এই পরীক্ষা দেওয়া লাগবেনা। কিন্তু গতকাল ২৩-০২-২০১৭ইং তারিখে ১০.০০ টার সময় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টির পরীক্ষা শুরু হওয়ার পর অত্র পরীক্ষা কেন্দ্র থেকে পালিচড়া একরামিয়া খাঁন চৌধুরী দাখিল মাদ্রাসার সুপারকে ফোনে অবগত করে যে, আপনার প্রতিষ্ঠানের ৯ (নয়) জন পরীক্ষার্থী অনুপুস্থিত ঠিক।
সেই মুহুর্তে আনুমানিক ১০.৩০ মিনিটে অত্র প্রতিষ্ঠানের সুপার সকল ছাত্র ছাত্রীদেরকে জানায় যে, তোমাদের পরীক্ষা আছে তড়িঘড়ি করে তখন ছাত্র ছাত্রীরা পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেয় কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে না হতেই পরীক্ষার সময় সীমা শেষ হওয়ায় হতাশাগ্রস্থ ছাত্র ছাত্রীরা কান্নায় ভেঙ্গে পড়েন। তখন হল সুপার উক্ত ছাত্র ছাত্রীদের বলেন যে, তোমরা ম্যজিস্ট্রেটের কাছে অনুরোধ কর। তখন পরিক্ষার্থীর মধ্যে থেকে সুপারকে ফোন দিলে তিনি বলেন যে, তোমরা নাস্তা করে বাড়ি যাও আমি বিষয়টি দেখতেছি। হতাশাগ্রস্থ ছাত্র ছাত্রীরা বাড়ি ফিরে এসে কান্নায় লুটে পড়ে। ।
পরীক্ষার্থীদের অভিভাবক দের সাথে কথা বললে তারা জানায়,
উপায়ন্তর না পেয়ে সুপারের বাড়ি যায় তারা। কিন্তু সুপারকে বাড়িতে দেখতে না পেয়ে, ফোনের মাধ্যমে বিষয়টির সম্পর্কে জানতে চাইলে তিনি অভিভাবকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। তিনি এটাও বলেন যে, উক্ত বিষয়ে কোন চিন্তা করার কারণ নেই ছাত্র ছাত্রীদের উক্ত বিষয়ে পাশ করাব।
এব্যাপারে পালিচড়া একরামিয়া খান চৌধুরী দাখিল মাদ্রাসার সুপার আমজাদ হোসেন এর সঙ্গে মুঠো ফোনে কথা বলার জন্য চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।
সুপারের ভূলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না পালিচড়া খান চৌধুরী দাখিল মাদ্রাসার ৯ পরীক্ষার্থী
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০৭:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭
- 465
জনপ্রিয় সংবাদ




























