ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারের মেঝেতেই রাত কাটাচ্ছেন শশীকলা

কারাগারের মেঝেতেই রাত কাটাচ্ছেন শশীকলা

আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ সহচর ভিকে শশীকলা গতকাল বুধবার বেঙ্গালুরুর একটি কারাগারে প্রথম রাত কাটিয়েছেন। দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়া শশীকলাকে এখানেই চার বছর কাটাতে হবে।

বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছ, বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারা কারাগারে তাকে রাখা হয়েছে। অন্য আট-দশজন কারাবন্দীর মতোই তার এখানেই থাকতে হচ্ছে। তিনি যেসব সুবিধার জন্য আবেদন করেছিলেন তার কোনোটারই অনুমোদন দেয়নি কারা কর্তৃপক্ষ।

আদালতের আনুষ্ঠানিকতা এবং মেডিকেল পরীক্ষার পর ৬১ বছর বয়সী এআইএডিএমকে নেত্রী শশীকলাকে গতকাল তাকে কারাগারে প্রেরণ করা হয়। তাকে কারাগারের একটি ছোট কক্ষে রাখা হয়েছে। সেখানে তাকে একটি ফ্যান, একটি বালিশ, একটি কম্বল ও একটি চাদর দেয়া হয়েছে। শশীকলাকে অন্য নারী বন্দীর সঙ্গে কক্ষ ভাগাভাগি করতে হবে। তাকে মেঝেতে ঘুমাতে হবে।

কারাগারে প্রথম শ্রেণীর কক্ষ, একটি ফ্যান, একটি খাট, সপ্তাহে দুই দিন আমিষ খাবার, ধ্যান করার জায়া এবং ২৪ ঘন্টা চিকিৎসা সুবিধা সমৃদ্ধ কারাগারের জন্য আবেদন করেছিলেন শশীকলা। কিন্তু কারা কর্তৃপক্ষ তার আবেদন নাকচ করে দেয়।

খবরে বলা হয়েছে, শশীকলা এবং তার ননদ ইলাভারাসি কারাগারের ৯২৩৫ নম্বর কক্ষে একসঙ্গে থাকবেন।

কারাগারে বসে মোমবাতি বানাবেন শশীকলা। মজুরি হিসেবে দৈনিক ৫০ রুপি পাবেন তিনি। শীতাতাপ নিয়ন্ত্রিত কোনো কক্ষ বা ভিআইপি সুবিধা পাবেন না তিনি।

কারা সূত্র জানায়, আজ সকালে তিনি তেঁতুল চাল এবং চাটনি দিয়ে নাস্তা করেছেন।

এক কারা কর্মকর্তা জানান, শশীকলাকে বিশেষ কোনো সুবিধা সরবরাহ করা হবে না। কারাগারের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য তাকে পরামর্শ প্রদান করা হবে।

২০১৪ সালে জয়ললিতার সঙ্গে এই কারা কক্ষেই তিন সপ্তাহ ছিলেন শশীকলা। গত বছরের ৫ ডিসেম্বর মারা যান জয়ললিতা।

সুপ্রিম কোর্ট বাড়তি সময় না দেয়ায় গতকাল চেন্নাই ছেড়ে বেঙ্গালুরু গিয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তার সঙ্গে আত্মসমর্পণ করেন ভাইপো সুধাকরণ ও ননদ ইলাবরসি। ডাক্তারি পরীক্ষা শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারের মেঝেতেই রাত কাটাচ্ছেন শশীকলা

আপডেট সময় : ০৫:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭