বেরোবির ক্লীন ইমেজের ছাত্র নেতা মেহেদী হাসান শিশির

হাসান আল সাকিব,নিজস্ব প্রতিবেদক।।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যতম ক্লীন ইমেজের ছাত্রনেতা মেহেদী হাসান শিশির। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি। শিক্ষার্থীদের সমস্যাকে খুব গভীর দৃষ্টি দিয়ে দেখেন, সর্বাত্মক চেষ্টা করেন সমসস্যার সমাধানে।
ছোটবেলায় তারা বাবার মুখে জাতির পিতার মহানুভবতার গল্প শুনেছেন। দেখেছেন জামায়াত শিবিরের নৃশংসতা,তিনি বলেন ছোট বেলায় একদিন আমাদের বাসায় একবার কাফেনের কাপর পাঠান হয়েছিল আমার বড় মামার জন্য, লিখে পাঠিয়েছিল রাজনীতি না ছারলে এটা ব্যবহার করতে। দেখেছি ছোট মামার উপর তাদের আমানুষিক নির্যাতন,এখনও শীতে সে কুকরে উঠে, আমার ছোট চাচা দুই মেয়াদে জেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদক ছিলেন, ছোট বেলা থেকে এসব দেখে জামায়াত শিবিরের প্রতি ঘৃনা অপর দিকে দেশমাতৃকার প্রতি এক চেতনার উন্মেষ ঘটেছিল। যে উন্মেষের মাধ্যমে কলেজ জীবন থেকে ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে পড়ি।
শিশির কলেজ জীবনে রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য হন।এরপর তারই ধারাবাহিকতায় ভারসিটি জীবনে স্বচ্ছ রাজনীতি করায় তার ফলাফল হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব দেয়া হয় মেহেদী হাসেন শিশির কে।
শিশির বলেন, ছোটবেলা থেকে নীতি আদর্শের যে জায়গাটা আমি লালন করেছি সেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। সেই আদর্শেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি।
নির্লোভ ও নির্ভেজাল ছাত্রনেতাঃ একেবারেই সাদামাটা চিন্তার ও কোন ধরণের লোভ ও ভেজাল তার মনে কাজ করেনা। সর্বদা তার চিন্তায় দেশের কল্যাণ ও সাধারণ ছাত্রদের সমস্যার সমাধান কিভাবে করা যায়।
তিনি সাধারণ ছাত্রদের বিভিন্ন সময় পরামর্শ দেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে। পড়াশুনা করতে হবে। দেশকে এগিয়ে নিতে ছাত্রদের মধ্যেই সচেতনতা গড়া তোলা জরুরী।
তিনি বলেন, এখন ছাত্ররাজনীতিতে নিয়মিত ছাত্রদেরকেই গুরুত্ব দেয়া হয়। মেধার মূল্যায়ন হয়। তাই রাজনীতিতে মেধাবীরা আসলে দেশ এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে।
তিনি সবসময় চান রাজনীতিতে মেধাবী এবং যোগ্যদেরই মূল্যায়ন হোক। ব্যাক্তিগত জীবনদর্শন জানতে চাইলে এই নেতা বলেন, “আমি চেষ্টা করি মানুষের উপকারে আসতে,যদি সেটা একান্তই সম্ভব না হয় তবুও কারো ক্ষতি করি না কখনো। আমার কাছে কেউ আসলে কাউকে ফিরিয়ে দেই না কখনো।”
দেশের ক্রান্তিলগ্নে সবসময় পাশে ছিলো এদেশের ছাত্ররা। বড় বড় আন্দোলনে ছাত্ররাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে তিনি বেরোবির ৭ হাজার শিক্ষার্থীর দূত হিসেবে নিজের দায়িত্ব সূচারুভাবে সম্পাদন করে চলছেন।
শিক্ষা বান্ধব ছাত্রনেতাঃ বিশ্ববিদ্যালয়ের যাতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সেইজন্য সর্বদা সচেষ্ট থাকেন এ ছাত্রনেতা। কোন ধরনের সংঘর্ষ অপছন্ধ তার। তার একক অবদানে ছাত্রলীগের বিভিন্ন হলের কোন্দল অবসান হয়েছে বলে প্রতিবেদক কে জানিয়েছেন বেরোবি ছাত্রলীগের সহ সভাপতি আশিকুন নাহার টুকটুকি। এদিকে বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন প্রতিবেদক কে জনান, শিশির ভাই সকল নেতা কর্মীদের যেকোন ধরণের অন্যায়ে থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দিয়ে থাকেন।
বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীদের এক কথায় মেহেদী হাসান শিশিরকে মুল্যায়ন করতে বললে তারা বলেন, বেরোবি ছাত্রলীগের অনন্য নেতা মেহেদী হাসান শিশির ।তারা চৌধুরী মেহেদী হাসান শিশির কে রংপুরের রাজনীতিতে এক উজ্জল নক্ষত্র হিসাব অবহিত করেন, মানুষ যে মানুষের জন্য তাকে দেখে বিশ্বাস করেছি।
চৌধুরী মেহেদী হাসান শিশির প্রতিবেদক কে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণের মাধ্যমে তিনি যেভাবে দেশ মা মাটি ও মানুষের প্রয়োজনে জীবন উৎসর্গ করেছিলেন, আজকে জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে আমি শক্তিশালী করতে চাই। রাজনীতিতে আমার উদ্দেশ্য দলের জন্য কাজ করে যাবো। দল যদি আমাকে মূল্যায়ন করে সে জায়গা থেকে আমি আমার যথাযথ কাজ সমাপ্ত করবো। কিন্তু রাজনীতিতে আমার অভিষ্ট কোনো লক্ষ্য নেই। একটাই লক্ষ্য তা হলো জাতির পিতার সফল স্বপ্ন বাস্তবায়ন।
তিনি বলেন, সম্প্রতি আমার বিরুদ্ধে কতিপয়লোক ভ্রান্ত সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। ওইসব সংবাদে আমি ভীত নই। ছাত্ররাজনীতিতে আমি কোনধরণের হিংসা বিদ্বেষ সহিংসতা পছন্দ করিনা। আমার বিরুদ্ধে যাই ষড়যন্ত্র করা হোক না কেন আমার মূল্যায়ন আমার কাজে হবে ওইসব ব্যাক্তিদের কথায় নয়। বেরোবির প্রতিটি শিক্ষার্থী বেরোবি ছাত্রলীগের রাজনীতিতে আমার অবদান কি তা জানে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি ক্যাম্পাদের পবিত্র মাটিকে স্বাধীনতা বিরোধীদের হতে অপবিত্র হতে দেব না।
বেরোবির ক্লীন ইমেজের ছাত্র নেতা মেহেদী হাসান শিশির
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০৪:২৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
- 828
জনপ্রিয় সংবাদ





















