ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সার্চ কমিটি ব্যর্থতার পরিচয় দিয়েছে : ড. আকবর আলি খান

তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেস্টা ড. আকবর আলি খান বলেছেন, দুদক, মানবধিকার কমিশন ও ইসি গঠনে সব সময়ই সার্চ কমিটি গঠন করা হয়। তবে এবারের ইসি গঠনে গঠিত সার্চ কমিটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ এই সার্চ কমিটি শুধু রাজনৈতিক দলের দেয়া নাম থেকেই মাত্র ১০ দিনে তারা নতুন ইসি গঠন করেছেন। তারা তাদের নিজস্ব মতামত দিতে ব্যর্থ হয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকার যাদের চেয়েছেন তারাই এখন ক্ষমতায় বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার দুপুরে এফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্টের জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত তত্ত্বাবধায়ক সরকার যাদের চেয়েছেন, তারাই এখন ক্ষমতায় উল্লেখ করে আকবর আলি খান আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার অবৈধ নয়। কেননা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, কোনো দলের প্রতি আনুগত্য থাকলে অথবা পূর্বে কোনো দলের সাথে সম্পৃক থাকলে তাকে ইসির দায়িত্ব দেয়া ঠিক হবে না।

তিনি ভারতের উদাহরণ দিয়ে বলেন, তারা মাসব্যাপী নির্বাচন করে। ব্যালট ব্যাক্সগুলো সরকার বা সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আমাদের দেশে তা সম্ভব নয়, কারণ আমাদের দেশে এমন কোনো কর্মকর্তা খুঁজে পাওয়া যাবে না, যিনি কোনো দলের সাথে সম্পৃক্ত নন।

তিনি আরো বলেন, দেশের সব সমস্যা আমরা রাজনৈতিক দলগুলোর উপড় ছেড়ে দিই। যার কারণে গণতন্ত্র পদদলিত হয়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত বিতর্ক না করে গণভোট দিলে এই সমস্যার সমাধান হয়ে যেতো। জনগণ রায় দিলে সরকারের বাধা দেয়ার সুযোগ থাকে না।

আকর আলি বলেন, যে দেশে বাকযুদ্ধ ও প্রতিহিংসার রাজনীতি বিদ্যমান, সেখানে আর যাই হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা পাওয়া খুব কঠিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এমএ সবুর।

আপডেট সময় : ০৪:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭