ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় গোসল করতে গিয়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

পানিতে ডুবে মৃত্যু
চর ভদ্রাসন থানার পদ্মা নদীর একটি চরে গোসল করতে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিকের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিন ডুবুরি কাজ করছেন।
শুক্রবার বিকাল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও দোহার থানা পুলিশ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, মিন্টু ও শাওন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৫ টার দিকে দোহার থানা থেকে ফোন করে দুইজন শিক্ষার্থী নিখোঁজের কথা আমাদের জানানো হয়। এরপর সদর দফতর থেকে তিন ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।’
দোহার থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, ‘চর মোহাম্মদ পুলিশ ফাঁড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তিনজন শিক্ষার্থী সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যান। এদের একজনকে উদ্ধার করা গেলেও অন্য দুজন নিখোঁজ রয়েছে।’
তিনি বলেন, ‘ওই চর এলাকাটি আমাদের না।’ চর মোহাম্মদ পুলিশ ফাঁড়িতে কথা বলার জন্য তিনি পরামর্শ দেন।
চর মোহাম্মদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এসআই জাভেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পদ্মা নদীর মাঝে একটি ছোট্ট চর আছে। মৈনাট ঘাট থেকে আজ শুক্রবার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেখানে যায়। তারা সেখানে পিকনিক করতে এসেছিল। ফুটবল খেলতে গিয়ে তাদের তিন জন পানিতে পড়ে যায়। তখন একজনকে উঠাতে পারলেও অপর দুজনকে উঠানো যায়নি। নিখোঁজ দুজন হলেন, মিন্টু ও শাওন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশ কাজ করছে। তবে এখনও কোনও খবর পাওয়া যায়নি। আমি মৈনাট ঘাটেই আছি।’

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত বলেন, ‘চরভদ্রাসন থানার ঝাউকান্দি ইউনিয়ন এলাকার একটি চরে এ ঘটনা ঘটছে। ওই ইউনিভার্সিটির ৩৪ জন শিক্ষার্থী মৈনাট ঘাটে বেড়াতে আসে। সেখান থেকে তারা ট্রলারে করে ওই চরে যায়। তাদের মধ্যে দুজন নিখোঁজ রয়েছে। এখনও তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’

আপডেট সময় : ০৪:৫২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭