ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করি, কোনো রাঘব বোয়াল চিনি না

চাঁদপুর থেকে মিজানুর রহমানঃ চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ আমাদের সমাজ থেকে দূর করতে হবে। মতলবে মাদক নির্মূল করতে কোনো রাঘব বোয়াল ছাড় পাবে না। এজন্যে আমি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আসুন আমরা সবাই এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হই। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে হবে। প্রত্যেক মাসেই ওপেন হাউজ-ডে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করি, কোনো রাঘব বোয়াল আমরা চিনি না। জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এবং মতলব দক্ষিণ থানার সহযোগিতায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মতলববাজ দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং প্রকৌশলী ফারুক বিন জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, এএসপি সার্কেল রাজন কুমার দাস, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন প্রমুখ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানের উম্মুক্ত বক্তৃতায় বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির মোস্তফা তালুকদার, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, মতলব পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ওহিদুজ্জামান মৃধা, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জহির খান, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জাহাঙ্গীর পাটোয়ারী, নায়েরগাঁও দক্ষিণ ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী, উপজেলার হুরমহিষা গ্রামের মাঈন উদ্দিন মিয়াজী, নাগদা গ্রামের কাউছার মিয়াজী ও মতলব রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুস ছালাম, গীতা পাঠ করেন পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক গণেশ ভৌমিক। উপস্থিত ছিলেন রয়মনেননেছা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক প্রভাষক জি এম হাবীব খান, মতলব প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রোটাঃ গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ ও মতলব প্রেসক্লাবরে সদস্য রেদওয়ান আহমেদ জাকিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।
আলোচনা শেষে মাদক ও বাল্যবিয়ে সম্পর্কে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার শামসুন্নাহার।

আপডেট সময় : ০৫:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭