
বৃটেনে সফররত বাংলাদেশের সফল শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা নুরুল ইসলাম নাহিদের সাথে ম্যানচেষ্টার আওয়ামী পরিবার এক মত বিনিময় সভায় মিলিত হন. গত ২৬/০১/২০১৭ ইং স্থানীয় বাংলাদেশ হাউসের কনফারেন্স হলে অনুষ্টিত সভায় মন্ত্রী মহোদয় স্থানীয় আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীর খোজ খবর নেন. একে একে সভার সাথে পরিচিত এবং কুশল বিনময়ের পর মাননীয় মন্ত্রী বাংলাদেশের চলমান রাজনীতির প্রেক্ষাপঠ এবং বাংলাদেশ সরকারের ভিবিন্ন কার্যকলাপ সম্পর্কে দলীয় নেতাকর্মীদের অবহিত করেন এবং ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্য হয়ে দলের জন্য কাজ করার আহবান জানান. এসময় উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গৌছ মিয়া, সিটি আওয়ামীলীগের সভাপতি শাহ এস মুনিম, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অয়েছ কামালী, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সহ সভাপতি মামুনুর রসিদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুহুল আমীন রুহেল, যুগ্ন-সাধারন সম্পাদক ও ম্যানচেষ্টার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রুহুল আমীন চৌ: মামুন, যুগ্ন-সম্পাদক ডি এন কোরেশী, সাংগঠনিক সম্পাদক গউসুল ইমাম চৌ: সুজন, সিটি অফ সালফোর্ড বাংলাদেশ এসোশিয়েসনের চেয়ারম্যান আব্দুল হান্নান. ওল্ডহ্যাম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ জাফর আহমদ,সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ নর্থ এর সাধারন সম্পাদক সাব্বির চৌ: গ্রেটার ম্যানচেষ্টার যুবলীগের সভাপতি সামসু মিয়া ,সহ সভাপতিn শামীম চৌ: টিটু, সাধারন সম্পাদক জামাল উদ্দীন কাওসার, যুগ্ন সম্পাদক আমিনুর রসিদ খোকন, ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক, সাধারন সম্পাদক মুশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দীন রুহেল, বার্নলী যুবলীগের সভাপতি হুসেন আহমদ,সাধারন সম্পাদক শাহাদাত হুসেন, হাইড যুবলীগের সভাপতি সমুজ ইকবাল, নর্থ ইষ্ট স্বচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম আহমদ , গ্রেটার ম্যানচেষ্টার সেচ্ছাসেবকলীগ ,গ্রেটার ম্যানচেষ্টার ছাত্রলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ.
শিক্ষামন্ত্রীর সাথে ম্যানচেষ্টার আওয়ামী পরিবারের মতবিনিময়
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
- 747
জনপ্রিয় সংবাদ












