ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি নাগরিক

লিবিয়া থেকে ১৭৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) যৌথ সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১১৩ জন এবং বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ৬২ জনসহ মোট ১৭৫ জনকে দেশে ফেরানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে তাদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্য সহায়তা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সুবিধা প্রদান করেছে।
এছাড়া, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে কাজ চালিয়ে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি নাগরিক

আপডেট সময় : ০৭:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬