ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপকে ‘ক্রুসেড’ বা ধর্মযুদ্ধ হিসেবে উল্লেখ করেছে বিশ্বের অন্যতম পরিচিত গেরিলা বাহিনী চেচেন ইউনিট। একইসঙ্গে, চলমান সংঘাতে ইরানের পক্ষে সরাসরি অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছে তারা, যাকে ‘জিহাদ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচনিয়া অঞ্চলের এই আধাসামরিক বাহিনীটি মূলত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভের অনুসারী হিসেবে পরিচিত। কাদিরভের নেতৃত্বাধীন ‘কাদিরোভতসি’ যোদ্ধারা অতীতে রাশিয়ার হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে অংশ নিয়েছে।
বিশেষ করে ড্রোন অপারেশন ও স্নাইপার কৌশলে দক্ষ এই বাহিনী শহরভিত্তিক যুদ্ধ বা আর্বান ওয়ারফেয়ারে পারদর্শী হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধেও তারা রাশিয়ার পক্ষে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
চেচেন বিশেষ বাহিনী ‘আখমত’-এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ এক ভিডিও বার্তায় জানান, রাশিয়ার অনুমোদন পেলেই তার বাহিনী দ্রুত ইরানে মোতায়েন হতে প্রস্তুত।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘দাজ্জাল’ হিসেবে উল্লেখ করে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই গেরিলা কমান্ডার। পাশাপাশি, শুধু সামরিক সহায়তাই নয়—এই পরিস্থিতিকে কেন্দ্র করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চেচেন নেতা রমজান












