ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস

সরবরাহ সংকটের কারণে জ্বালানি খাতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (১ এপ্রিল) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে পারস্পরিক আগ্রহের কথাও তুলে ধরা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে উল্লেখ করেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে বাংলাদেশের জ্বালানি খাত বর্তমানে নানা চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মত দেন।

জবাবে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের জন্য স্থিতিশীল ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস

আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬