ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার একুশ মুক্ত: স্থানীয় সরকারমন্ত্রী

দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট শাসনের যাঁতাকল থেকে মুক্তি পাওয়ায় এবার ২১ ফেব্রুয়ারির অনুভূতিটা একটু ভিন্ন রকম বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত। সেজন্যই এবার আমাদের অনুভূতি একটু ভিন্ন রকম।’

গতকাল শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এসে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। আমরা যেটা প্রত্যাশা করছি, জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে, গণতান্ত্রিক সরকারের জন্যে, একটা বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা ইনসাফের ওপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য।’

তিনি বলেন, ‘একুশের মূল চেতনা ছিল, সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজও রাষ্ট্র গঠন করা। আমরা সেই চেতনার ভিত্তিতে আগামী দিনে এগিয়ে যাবো। আমাদের এই নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য কাজ করতে সক্ষম হবো।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হবো। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হবো। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হবো।’

এ সময় দেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের সামনে থাকা প্রধান চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ভেঙে পড়া অর্থনীতিকে পুনরায় সচল করা এবং দেশের রাজনৈতিক পরিবেশকে আরও সংহত ও স্থিতিশীল করা এখন সময়ের দাবি।

এবার একুশ মুক্ত: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট সময় : ০২:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬