ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম বিজয় দিবস উদযাপিত

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আজ (১৫ই ডিসেম্বর) যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজ (সোমবার) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি দুটি পৃথক অধিবেশনে অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে প্রথম অধিবেশনে জুনিয়র সেকশনের (প্লে গ্রুপ) কোমলমতি শিক্ষার্থীরা তাদের অসাধারণ প্রতিভা প্রদর্শন করে। দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধের কবিতা এবং সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের ওপর ভিত্তি করে তাদের অভিনয়, আবৃত্তি ও মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত সকলকে বিমোহিত করে। শিশুদের নিপুণ পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

দ্বিতীয় অধিবেশনে সিনিয়র সেকশনের শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমার মাধ্যমে এই পর্বের সূচনা হয়। এ পর্বে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির পাশাপাশি অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। আলোচনায় মহান বিজয় দিবস, জুলাই গণঅভ্যুত্থান, স্বাধীনতার সঠিক ইতিহাস এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল মিস তাহমিনা ইয়াসমিন ও মোহাম্মদ আনোয়ারুল করিম। এছাড়াও আরও কয়েকজন অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষিকা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বক্তারা ছাত্রছাত্রীদের দেশের সঠিক ইতিহাস জানার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবাসার আহ্বান জানান। বিজয় দিবসের চেতনাকে বুকে ধারণ করে আগামীর পথে অগ্রসর হওয়ার গুরুত্বও তাঁদের বক্তব্যে উঠে আসে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ফুটবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরিশেষে, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপডেট সময় : ০৯:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫