ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের সামনে আসছেন। বেলা ১১টায় তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তিনি অনুষ্ঠানটি কাভার করার জন্য সংবাদমাধ্যমে অনুরোধ জানিয়েছেন।

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সাড়ে তিন বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর গত ২৩ নভেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে বিচারপতির কথোপকথন-সংক্রান্ত স্কাইপ কেলেঙ্কারির ঘটনা পত্রিকায় প্রকাশ করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়।

একই বছর ১১ এপ্রিল দৈনিক আমার দেশ কার্যালয় থেকে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোট ৯৩টি মামলা রয়েছে। সব মামলায় জামিন শেষে তিনি মুক্তি পান।

আপডেট সময় : ০৫:৩২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭