ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত এবার একই মঞ্চে ভাষা দিবস উদযাপন করবে

মহান একুশে
বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে এবার বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে একই মঞ্চে ভাষা দিবস পালন করা হবে। মঞ্চের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চ’।
বেনাপোল পৌরসভা ভাষা দিবস পালন উপলক্ষে ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজার ‘কাঠ পেন্সিল’ এর সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে ।বেনাপোল পৌরসভা ভবনে গত বৃহস্পতিবার ‘কাঠ পেন্সিল’ সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুস ছালাম ও পৌর মেয়র আশরাফুল আলম লিটন এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।
আব্দুস ছালাম জানান, ২০১১ সাল থেকে তারা বেনাপোল পৌরসভার পক্ষে ভাষা দিবস পালনের মঞ্চসহ অন্যান্য স্থাপনা তৈরির কাজ করে আসছেন। এবার আরও আকর্ষণীয়ভাবে আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে পৌরসভার সঙ্গে চুক্তি এবং মঞ্চের নামকরণ করা হয়েছে।
মেয়র লিটন জানান,এর আগে ভারত ও বাংলাদেশ অংশে পৃথকভাবে একুশে মঞ্চ তৈরি করা হতো। কিন্তু এবার চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে দুই বাংলার উদ্যোগে একটি মঞ্চ তৈরি করা হবে। এ মঞ্চের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ২১শে মঞ্চ’।
এছাড়া মঞ্চের আশেপাশে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক চত্বর, বর্ণমালা গ্যালারি ও বই মেলার আয়োজন থাকছে। যা ভাষা দিবসের অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং দুই বাংলার মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে তারা আশাবাদী।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন আরও জানান, এরই মধ্যে তারা ভারত অংশের একুশ উদযাপন কমিটির সঙ্গে বৈঠক করেছেন। অনুষ্ঠান সফল করতে একে অপরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০০৪ সালে প্রথম বেনাপোলের সরগম সংগীত একাডেমি ও ওপারের বনগাঁ একুশ উপযাপন কমিটির উদ্যোগে দুই বাংলার যৌথ ভাষা দিবস পালন করা হয়। পরবর্তীতে ২০১১ সাল থেকে বেনাপোল ও বনগাঁ পৌরসভা এ আয়োজন করে আসছে।

আপডেট সময় : ০১:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭