শেখ জাফর আহমদ. গ্রেটার ম্যানচেষ্টার.
গত ২২/১০/২০১৮ ইং রোজ সোমবার সন্ধ্যা ৬ ঘটকার সময় স্থানীয় লন্ডনের পানসী রেষ্টুরেন্টে জনকল্যান ডেবলপম্যান্ট এসোসিয়েসন গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়. জনকল্যান এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও নির্বাচন কমিশনার মো: আব্দুস শহীদের সভাপতিত্বে সর্বপ্রথম পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন শেখ জাফর আহমদ. সভাপতির অনুমতি ক্রমে পর্যায়ক্রমে উম্মুক্ত আলোচনায় এসোসিয়েশনের আগামী দিনের কার্কলাপ ও পরিকল্পনা নিয়ে সকল সদস্য তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন. অনুষ্টানের দ্বিতীয়াংশে প্রাথমিক সদস্য লাভ এবং নির্বাচন কমিশনারের দিক নির্দেশনায় , এসোসিয়েশনের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়. উপস্থিত সকলের সম্মতি ক্রমে আগামী ২ বছরের জন্য এসোসিয়েশনের কমিটি নিম্নরুপ:-
উপদেষ্টা:-
১. আব্দুস শহীদ, ২. আব্দুল মতিন, ৩. আব্দুল আহাদ, ৩. রফিক আহমদ, ৪. তাজ উদ্দীন আহমদ, ৫. কয়েছ আহমদ.
সভাপতি:- নাজমুল আলম মুহিব, সহ সভাপতি : জয়নুল ইসলাম, সাধারন সম্পাদক: শেখ জাফর আহমদ, সহ – সাধারন সম্পাদক: লাকি আহমদ, ট্রেজারার ( কোষাধক্ষ্য) : তফজ্জুল হক সুবেল, সাংগঠনিক সম্পাদক: দেলোয়ার হোসেন, জয়নাল আহমদ, উবায়দুর রহমান কিবিরিয়া, জাকির হোসেন , আব্দুস শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: নাজমুল আলম নজরুল, ক্রীড়া সম্পাদক : কয়েছ আহমদ,
সম্মানীত সদস্য: শেখ জিল্লুর রহমান , মারজান আহমদ সহ ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়.
নবনির্বাচিত কমটি তাদের নিজ এলাকার আর্ত-সামাজিক উন্নয়নে সকল ধরনের সাহায্য সহযোগিতার অঙ্গিকার এবং এসোসিয়েশনের সকল সদস্যের আন্তরিক সাহায্য কামনা করেন.





















