ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের বিজয় অনিবার্য: সিলেটের সমাবেশে ড. কামাল

নিউজ ডেস্ক:: সিলেটের সমাবেশে গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন বলেন, আমরা ৭ দফা কর্মসূচি দিয়েছি। সংবিধানের ৭নং অনুচ্ছেদে রয়েছে জনগণ দেশের মালিক নেই। কিন্তু বর্তমানে জনগণের সেই মালিকানা নেই। এটা আদায় করে নিতে হবে। আমাদের ১ নম্বর দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর সঙ্গে আরও ৬টি দাবি রয়েছে। এসব দাবির কথা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে।

ড. কামাল বলেন, ৭ দফাকে হালকাভাবে নেবেন না।এটা অনেক মূল্যবান।এটা জনগণের হারিয়ে ফেলা অধিকার, দেশের মালিকানা ফিরিয়ে আনার দাবি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, জনগণ ক্ষমতার মালিক হবে। সেটি বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, দেশের মুষ্ঠিমেয় মানুষের উন্নয়নে উন্নয়ন হয় না।আমরা চাই, ১৬ কোটি মানুষের উন্নয়ন।আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। আমাদের বিজয় অনিবার্য।

আপডেট সময় : ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮