ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছোট পর্দায় মৌসুমী-সানির ‘ভালোবাসার ২০ বছর’

চ্যানেল আইতে ঈদের পঞ্চমদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ওমর সানী ও মৌসুমী জুটির টেলিফিল্ম ‘ভালোবাসার ২০ বছর’। গোলাম রাব্বানীর রচনায় এটি পরিচালনা করেছেন ইউসুফ চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন তানভীর, শাহনেওয়াজ রিপন প্রমুখ।1363
মৌসুমী-ওমর সানী চলচ্চিত্রের আলোচিত ও সফল জুটি। প্রথমে প্রেম এরপর বিয়ে। দাম্পত্ত জীবনেও সুখে রয়েছেন তারা। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হয়েছে। আর এই দীর্ঘ দাম্পত্য জীবনকে ভিত্তি করেই এ টেলিফল্মটির গল্প তৈরি হয়েছে। তাদের ভালোবাসার ২০ বছরের নানা ঘটনা টেলিছবিটিতে উঠে এসেছে। এ টেলিছবিতে মৌসুমীকে দেখা যাবে একজন চিত্রশিল্পী হিসেবে। আর ওমর সানীকে দেখা যাবে একজন বড় ব্যবসায়ী হিসেবে।

আপডেট সময় : ১০:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫