ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’। রবিবার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৬ মিনিটে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এসএমই ফাউন্ডেশনের ভূমিকা ও প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রদর্শিত তথ্যচিত্রে বাংলাদেশের এসএমই খাতের বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠনের বিষয়টি তুলে ধরা হয়। পরবর্তী সময়ে ২০০৫ সালে ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন এবং ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার ইতিহাসও তথ্যচিত্রে স্থান পায়।

দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের বিকাশ ত্বরান্বিত করা, নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

এবারের আয়োজনে সাতটি সাধারণ এবং একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাঝারি উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠান, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা ক্যাটাগরি। বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে নির্বাচিত উদ্যোক্তাদের এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার বিতরণী পর্ব শেষে বিজয়ী উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি প্রদর্শিত দেশীয় পণ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদিত সামগ্রী এবং উদ্যোক্তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য ও ব্যবসায়িক উদ্যোগ দর্শনার্থীদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় সারা দেশ থেকে ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের পরিচালনায় রয়েছে। ফলে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য, ব্যবসায়িক সক্ষমতা এবং বাজারে তাঁদের অংশগ্রহণ তুলে ধরার ক্ষেত্রেও মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাত দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পাবেন। পাশাপাশি ক্রেতা, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নতুন বাজার অনুসন্ধান এবং দেশীয় শিল্পপণ্যের পরিচিতি সম্প্রসারণে এ আয়োজন সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান আরও বাড়ানো, স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা এবং উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় নারী ও নতুন উদ্যোক্তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দিক তুলে ধরেছে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০২:০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬