ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মহান মে দিবস, শ্রমিক অধিকারের স্মরণে নানা আয়োজন

শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন আজ ১ মে, মহান মে দিবস। বিশ্বের ৮০টিরও বেশি দেশের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা হচ্ছে।

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট এলাকায় শ্রমিকরা দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। সে সময় পুলিশের গুলিতে ১০ জন শ্রমিক নিহত হন। তাদের আত্মত্যাগের ফলেই পরবর্তীতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি স্বীকৃতি পায়।

শিল্প বিপ্লবের পর শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। এই অমানবিক পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১৮৮৬ সালের ১ মে শ্রমিকরা ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে হে মার্কেট এলাকায় বোমা বিস্ফোরণ এবং পুলিশের গুলিতে প্রাণহানির ঘটনা ঘটে। পরে বিতর্কিত বিচারের মাধ্যমে কয়েকজন শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা শ্রমিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

এদিকে, দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক

বিশ্বনেতাদের নজরে চীন, বাড়ছে কূটনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব

আজ মহান মে দিবস, শ্রমিক অধিকারের স্মরণে নানা আয়োজন

আপডেট সময় : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬