ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ এক্সপোর উদ্বোধন করেন তিনি। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’।

সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার ত্বরান্বিত করা, ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে উৎসাহ দেওয়া এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ এক্সপোর আয়োজন করা হয়েছে।

এক্সপোতে সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। বিশেষ করে ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থার নতুন উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং এ খাতে বিনিয়োগের সম্ভাবনা প্রদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট উদ্যোক্তা, প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তুলে ধরা হয়েছে।

আয়োজনে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে সৌরবিদ্যুতের ভূমিকার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি এ খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে আগ্রহ বাড়বে এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রযুক্তি ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৪০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬