ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। পরে তাঁদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর জাপান সফরের বিভিন্ন অভিজ্ঞতা এবং সফরকালে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়বস্তু এবং দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার বিষয়গুলোও তুলে ধরা হয়। পাশাপাশি সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়েও রাষ্ট্রপতিকে বিস্তারিত জানানো হয়।

সাক্ষাৎকালে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো উন্নয়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসায় তাঁকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন ক্ষেত্র তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় বঙ্গভবনের রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিব-২সহ বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০১:১৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬