ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের দলগুলো চূড়ান্ত

দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সব ৪৮টি দল চূড়ান্ত হলো। বুধবার (১ এপ্রিল) অনুষ্ঠিত আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনালে ইরাক শেষ মুহূর্তে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের জন্য যোগ্য দল হিসেবে নিজের নাম নিশ্চিত করল। এর মাধ্যমে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সব আসন পূর্ণ হলো।

বিশ্বকাপের শেষ ৬টি টিকিটের জন্য লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। ইউরোপের প্লে-অফ থেকে মূল পর্বে ওঠে সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা। অন্যদিকে, ডিআর কঙ্গো জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৪৭তম দল হিসেবে জায়গা করে নিল। এবং শেষ ৪৮তম দল হিসেবে যোগ হলো ইরাক।

৪৮ দল ও ১২টি গ্রুপের তালিকা (সংক্ষেপে)

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাত
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: আমেরিকা, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডিআর কঙ্গো
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ হলো নতুন দলের আবির্ভাব। প্রথমবার বিশ্বমঞ্চে খেলা দেখতে পাবো জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও এবং কেপ ভার্দে। পাশাপাশি দীর্ঘ সময় পর বিশ্বমঞ্চে ফিরে আসছে কিছু দলও। হাইতি ও কঙ্গো ৫২ বছর পর, আর ইরাক ৪০ বছরের পর বিশ্বকাপে খেলতে নামছে।

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ১১ জুন হবে উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ৩৯ দিনের এই ফুটবল উৎসবের সমাপ্তি হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মাধ্যমে।

শীর্ষ দলগুলোর ম্যাচ শুরু হবে জুনের মাঝামাঝি। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের হেক্সা মিশন শুরু করবে ১৩ জুন, প্রতিপক্ষ মরকো। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের দলগুলো চূড়ান্ত

আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬