ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী দুই-তিন সপ্তাহে ইরান অভিযান সমাপ্ত হওয়ার সম্ভাবনা

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমেরিকা ইরানে তার সামরিক অভিযান শেষ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত হলে যে, ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তখনই অভিযান বন্ধ করা হবে। মঙ্গলবার (৩১ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, ‘ইরান চুক্তি করতে আগ্রহী। তবে চুক্তি হোক বা না হোক, আশা করছি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমাদের অভিযান শেষ হবে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘গত মাসের শেষে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যেসব হামলা চালানো হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করা। সেই লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছানোর পর এখন আমরা কার্যক্রম শেষের দিকে এগোচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা ইরানের আকাশসীমায় সাময়িক আধিপত্য স্থাপন করেছে। বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতার উপর হামলার মাধ্যমে প্রভাব বিস্তার করা হয়েছে। তেহরানের নতুন নেতৃত্ব পূর্বের তুলনায় কিছুটা সংযমী ও যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া দেখাচ্ছে।’

ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে, যদিও ইরান ইতিমধ্যেই এই দাবি প্রত্যাখ্যান করেছে। তিনি এও উল্লেখ করেন, দুই পক্ষের কোনো চুক্তি ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে এবং সামরিক কার্যক্রম শেষ হলে জ্বালানির দাম কমে আসতে পারে।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

আগামী দুই-তিন সপ্তাহে ইরান অভিযান সমাপ্ত হওয়ার সম্ভাবনা

আপডেট সময় : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬