ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট মোকাবিলায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

দেশে বিদ্যমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে বিশেষ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার নিজস্ব দপ্তরে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সভার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন। সভায় বসার আগে তিনি বেশ কিছু জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।

এর আগে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ডাক টিকিট উন্মোচন পর্ব শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কক্ষে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ শীর্ষক বিশেষ সভায় সভাপতিত্ব করেন।

সভায় বর্তমান জ্বালানি সংকটের সমাধান এবং আগামী দিনগুলোতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

আপডেট সময় : ০১:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬