ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনায় সুখবর

দ্রুতগতির ঘোড়ার মতো ছুটে চলা সোনার দাম হঠাৎ কমতে শুরু করেছে। বিশ্ববাজারে রেকর্ড সাড়ে পাঁচ হাজার ডলারের মাইলফলক অতিক্রমের পর সোনার দামে এই পতন বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি বয়ে এনেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা ৪৭ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ৭ দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৯৯২ দশমিক ০৫ ডলারে নেমে আসে। এমনকি ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৬ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৯৮৫ ডলারে নেমে এসেছে। খবর রয়টার্সের।

বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাড়ার কারণে হঠাৎ এমন দরপতন দেখা যাচ্ছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো অবশ্য বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক ঊর্ধ্বগতির পর বাজারে কিছুটা স্থিতিশীলতা স্বাভাবিক। তবে, সোনার দাম এখনো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরেক বিশ্লেষক রস নরম্যানের মতে, সোনার দাম বর্তমান স্তর থেকে আরও অনেকটা নামতে পারে। তবে, পরবর্তীতে পুনরুদ্ধার হবে। ২০২৬ সালে সোনার গড় দাম হবে ৫ হাজার ৩৭৫ ডলার, যা চতুর্থ প্রান্তিকে সর্বোচ্চ ৬ হাজার ৪০০ ডলারে পৌঁছাতে পারে।

সোনার পাশাপাশি স্পট মার্কেটে রুপার দামও এক ধাক্কায় ১৪ দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ৯৯ দশমিক ৭৭ ডলারে নেমে এসেছে। এর আগে, বৃহস্পতিবার রেকর্ড ১২১ দশমিক ৬৪ ডলারে পৌঁছে গিয়েছিল রুপার দাম।

সবশেষ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সোনার দাম রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছায়।

জনপ্রিয় সংবাদ

সংসদের চতুর্থ অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনায় সুখবর

আপডেট সময় : ০২:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬