ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো শুরু আজ

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বুধবার শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ তথ্য-প্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। চার দিনের এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (বিনিয়োগ ও পার্ক সমন্বয়) ও আইসিটি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান এবং বিসিএসের মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম। মেলায় বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় ও অফারের ঘোষণা দেওয়া হয়েছে। কম্পিউটার ও মোবাইল ফোনে মিলবে উল্লেখযোগ্য ছাড়, কিছু ব্র্যান্ডে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, উপহার ও লাকি ড্রয়ের আয়োজন থাকছে।

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো শুরু আজ

আপডেট সময় : ০৪:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬