ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারির ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার

চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে দেশে ২৪৭ কোটি ৭০ লাখ বা ২ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩২ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারির ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহ ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪৭৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৬২২ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৮ হাজার ৭৪২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫ হাজার ৪৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

জানুয়ারির ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার

আপডেট সময় : ১১:৫৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬