ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা না করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির তেল খাত নিয়ন্ত্রণেরও ঘোষণা এলো। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে এবং তেল বিক্রির অর্থ কিভাবে ব্যয় হবে সে সিদ্ধান্তও নেবে যুক্তরাষ্ট্র।

গত বুধবার মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, তারা বিশ্ববাজারে ভেনেজুয়েলার তেল ‘বিপণন শুরু করেছে’ এবং বিক্রি থেকে অর্জিত সব অর্থ ‘প্রথমে বিশ্বব্যাপী স্বীকৃত ব্যাংকগুলোতে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে জমা হবে’।

এ অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করা হবে। প্রায় ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল বিক্রির প্রত্যাশা নিয়ে অবিলম্বে এই তেল বিক্রি করা শুরু হবে। এই প্রক্রিয়া অনির্দিষ্টকাল জন্য অব্যাহত থাকবে।এর কয়েক ঘণ্টা পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ অর্থ কিভাবে ব্যয় করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন।

তিনি পরামর্শ দেন, ভেনেজুয়েলা তাদের এ অর্থ শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার কাজে ব্যবহার করতে সম্মত হয়েছে। 

আপডেট সময় : ০১:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬