ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রিজার্ভ আরও বাড়ল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে দেশের গ্রস রিজার্ভ প্রায় ৩৩৭৮৫ দশমিক ০২ মিলিয়ন বা ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৭ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৩৭৮৫ দশমিক ০২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৯১৮৮ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩১৮০ দশমিক ৩১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৮৫১৪ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার।

রিজার্ভ আরও বাড়ল

আপডেট সময় : ০৩:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬