দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে। ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয়েছিল ১২২ টাকা ৩০ পয়সা, যা কাট-অফ হার হিসেবেও প্রযোজ্য হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি অর্থবছর ২০২৫-২৬ সালের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে, যা প্রায় ৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের সমান।
আজকের ক্রয় কার্যক্রমের মাধ্যমে ২০২৬ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৪১১ মিলিয়ন মার্কিন ডলারে। চলতি অর্থবছরে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ক্রয় হয়েছে তিন হাজার ৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এই ডলার ক্রয় দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ানো এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে করা হয়েছে।


















