ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে এবং তা এক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে সৌদি সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, বাংলাদেশের উন্নয়নে সৌদি সরকারের সব ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

উভয় পক্ষই দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং বন্ধুত্বের এই ধারা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকায় ভোজ্যতেলে সংকট, বোতল ও খোলা তেলে দাম বেড়েছে

বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১২:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬