ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনমত জরিপ: নির্বাচনে ৭০ শতাংশ মানুষের পছন্দ বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক জনমত জরিপে উঠে এসেছে দেশের সিংহভাগ মানুষের রাজনৈতিক পছন্দের চিত্র। বেসরকারি সংস্থা ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি)-এর জরিপ অনুযায়ী, আগামী নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপের বিস্তারিত ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

জরিপে অংশগ্রহণকারীদের রাজনৈতিক পছন্দের তালিকায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। প্রাপ্ত তথ্যমতে বিএনপির প্রতি ৭০ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। বিপরীতে জামায়াতে ইসলামীকে পছন্দের কথা জানিয়েছেন ১৯ শতাংশ মানুষ। আর এনসিপির প্রতি সমর্থন রয়েছে ৪.৬ শতাংশের।

জরিপে অংশ নেয়া উত্তরদাতাদের কাছে আলাদা কয়েকটি প্রশ্ন রাখা হয়েছিল। সেখানেও জনমতের প্রতিফলন ছিল স্পষ্ট।

সরকার গঠন: ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি আগামীতে সরকার গঠন করবে। ১৭ শতাংশ মানুষের ধারণা জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। আর ১ শতাংশের কিছু বেশি মানুষ এনসিপির সরকার গঠনের সম্ভাবনা দেখছেন।

নির্বাচনী জয়: ৭৪ শতাংশ উত্তরদাতা মনে করেন আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে। অন্যদিকে ১৮ শতাংশ মানুষ জামায়াতে ইসলামী এবং ১.৭ শতাংশ মানুষ এনসিপির জয়ের ব্যাপারে আশাবাদী।

ইএএসডি জানিয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সরাসরি মোট ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই মাঠ পর্যায়ের জরিপটি পরিচালিত হয়।

জরিপ সংশ্লিষ্টরা জানান, আসন্ন নির্বাচন নিয়ে জনমতের পাল্লা কোন দিকে ঝুঁকছে এবং সাধারণ মানুষের প্রত্যাশা কী, তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

আপডেট সময় : ১২:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬