ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজকেও ভূমিকম্প নরসিংদীতে

নরসিংদীতে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭।

আজকেও ভূমিকম্প নরসিংদীতে

আপডেট সময় : ১০:১৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫