ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

বুধবার (২০ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হবে সাক্ষ্যগ্রহণ।

এর আগে, এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১২ জন। গেল সোমবার সাক্ষ্য দেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো শহীদদের বাবা-ভাইসহ তিনজন। তারা তুলে ধরেন আন্দোলনে সংঘটিত নৃশংসতা। এ সময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের এবং পুলিশ কর্মকর্তাদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এ ছাড়াও আজ চানখারপুলে ৬ জন হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা। এরই মধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য দিয়েছেন।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

আপডেট সময় : ০৪:৩০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫