ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যাট পুনর্বিবেচনা করতে সরকার অনমনীয় নয়

1109
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার দ্বার খোলা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, আমি আশা করি, তারা এ বিষয়ে আমার সঙ্গে আলোচনা করবে। রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আলোচনার পথ রুদ্ধ নয়, ভ্যাট পুনর্বিবেচনা করতে সরকার অনমনীয় নয়। আমরা পুনর্বিবেচনা তো সব সময় করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা পর্যালোচনায় বেতন কমিশন কাজ শুরু করবে বলেও তিনি জানান। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাট নিয়ে আমরা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এ বিষয়ে আলোচনা চলছে।

আপডেট সময় : ০৮:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫