ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিপাইনের কারাগার ভেঙে ১৩ কয়েদির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক,

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলে অবস্থিত সান ফার্নান্ডো নগরীর এক কারাগার ভেঙে ১৩ বন্দি পালিয়ে গেছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দ্য ইনকোয়ারের।

শনিবার দিবাগত রাত একটার দিকে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির(পিডিইএ) অভ্যন্তরে ক্যাম্প অলিভাস নামে একটি কারাগার থেকে বন্দীরা পালিয়ে যায়।

পিডিইএ’র কেন্দ্রীয় লুজন পুলিশের পরিচালক জুভেনাল আজোরিন জানান, কয়েদীরা করাত দিয়ে তাদের সেলের ইস্পাতের গ্রিল কেটে পালিয়ে যায়। তারা কিভাবে এই করাত পেয়েছে এবং ক্যাম্প অলিভারের গেট অতিক্রম করেছে এই বিষয়ে তদন্ত চলছে।

আজুরিন জানান, অধিকাংশ কয়েদিই বুলাকান প্রদেশের। তারা পাঁচ মাস ধরে এই কারাগারে ছিলেন। প্রচুর অবৈধ মাদক পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।

আপডেট সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭