
বিনোদন ডেস্ক,
বিয়ে নিয়ে একটু রহস্যই থাক। বিয়ে ব্যাপারটাই খুব মজার। এর মধ্যে বিশাল কিছু আছে? আমি ভালো ভালো কাজ করছি। নিজের মতো থাকতে পারছি। সব মিলিয়ে বেশ ভালোই আছি। গণমাধ্যমের কাছে এভাবেই নিজের মনের কথাগুলো বলছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রজ। তিনি বলেন, ‘যদি ব্যাগ থেকে বিড়াল বের করেই দিই, তাহলে আমার সম্পর্কে আর মানুষের আগ্রহ থাকবে কেন বলুন?’
দক্ষিণা ও গ্ল্যামার গার্ল অসাধারণ অভিনয় দিয়ে বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে বরফি, মে তেরা হিরো, ফাটা পোস্টার নিকলা হিরো সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। তিনি নিজের ব্যক্তি জীবন নিয়ে কখনো লুকোচুরি পছন্দ করেন না। নিজের সম্পর্কের কথা, বিয়ের কথা নিয়েই প্রকাশ্যেই কথা বলেন ইলিনা।

তবে এ নায়িকা প্রায়ই খোলামেলা পোশাক ও আকর্ষণীয় ফিগারের ছবি স্যোশাল মিডিয়া দিয়ে আলোচনা ও সমালোচনায় আসেন। এমনিতেই স্ট্যাইলিশ আর গ্ল্যামারে পূর্ণ ইলিনা। তবে বিয়ে নিয়ে কেন এতো লুকোচুরি কেন তা জানা যায়নি।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, এ বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এ অভিনেত্রী। পাত্র থাকেন অস্ট্রেলিয়ায়। তবে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি তিনি।




























