ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতারের হিড়িক চরম মাত্রায় উপনীত হয়েছে: ফখরুল

ঢাকা: বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আতঙ্কিত করতে সারাদেশে গ্রেফতারের হিড়িক এখন চরম মাত্রায় উপনীত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদারকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া দেশে অন্য কোন রাজনৈতিক দল ও দলগুলোর নেতাকর্মীদের অস্তিত্ব ধ্বংস করতেই বর্তমান শাসকগোষ্ঠীর এই নির্মম আচরণ। আর এ কারণেই সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতারভাবে বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের পথ বেচে নিয়েছে।’

দিদারুল আলম দিদার এর বিরুদ্ধে দায়ের করা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়ে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দিদারুল আলম দিদারকে গ্রেফতার ঐ উপজেলার ছাত্রদল নেতাকর্মীদেরকে নিরাশ কিংবা হতাশাগ্রস্ত নয় বরং তাদেরকে আরো সাহসী হতে প্রেরণা যোগাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে সর্বদা পুলিশি হামলা কিংবা গ্রেফতার হবার ভয়ে জীবন-যাপন করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ঢাকায় ভোজ্যতেলে সংকট, বোতল ও খোলা তেলে দাম বেড়েছে

গ্রেফতারের হিড়িক চরম মাত্রায় উপনীত হয়েছে: ফখরুল

আপডেট সময় : ০৮:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭